শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

চাটখিলে কিশোরের আত্মহত্যা

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৬:১৭ অপরাহ্ন

মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট পাইক বাড়ির মো: ফাহিম (১২) নামের এক কিশোর মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
কিশোর মোঃ ফাহিম ওই বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে ।
বুধবার সকালে পরিবারের লোকজন গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাহিমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে কিশোর ফাহিমের মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য বুধবার দুপুরে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST