সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৬১৪ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

বিডি প্রেস ডেস্ক:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসাথে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ আগস্ট চীনের পিএলএ সদরদফতরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরবর্তী সময়ে তিনি পিএলএর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা বিষয়ে আলোচনা হয়।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। ২৭ আগস্ট তিনি সফর শেষে দেশে ফেরেন।

তথ্যসূত্র : দৈনিক নয়া দিগন্ত অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST