বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সাভারে পতিত জমি থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name / ৫০৮ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন

ঢাকার সাভারে পতিত জমি থেকে এক মধ্যবয়স্ক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইন লালটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা তিন-চার দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দুর্বৃত্তরা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান শেখ। তিনি বলেন, ‘লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশটি প্রায় অর্ধগলিত তাই আপাতত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি।

এসআই আরও বলেন, ‘সড়ক থেকে বেশ কিছুটা দূরে নির্জন ও পতিত জমিতে ঘাসের মধ্যে পড়েছিল লাশ। লাশের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই সালেহ ইমরান বলেন, ‘নিহতের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা করব। তবে লাশ যদি পচে যায় তাহলে এভাবে হয়তো পরিচয় পাওয়া যাবে না।
সুত্র আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST