মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সারাদেশের থানা ও উপজেলা পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচি আজ

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের থানা ও উপজেলা পর্যায়ে আজ শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মহানগরের থানা পর্যায়ে এবং জেলার উপজেলা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
এই অবস্থান কর্মসূচিতে সারাদেশের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম রোজায় এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সম্মানে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST