বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

হামলা-মামলা ও গ্রেফতারে নিন্দা জানিয়েছেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ

Reporter Name / ৩৩৯ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল ০৮/০৪/২০২৩ ইং কেন্দ্র ঘোষিত গ্যাস-বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রামগঞ্জ বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে আওয়ামীলীগের বর্বরোচিত হামলা ও হয়রানি, গায়েবি মামলা এবং নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রামগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ।
বিবৃতিতে তিনি আরো জানান, শান্ত রামগঞ্জ উপজেলা কে অশান্ত বানানোর পায়তারা থেকে সরে আসার জন্য রামগঞ্জ থানা আওয়ামীলীগকে দায়িত্বশীল হওয়ার আহবান জানাই। অন্যথায় যে কোন অপ্রীতিকর ঘটনায় দায় দায়িত্ব আওয়ামীলীগকেই নিতে হবে।
এবং রামগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো পালনে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST