মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মজা করেছে সরকার: মির্জা আব্বাস

Reporter Name / ৩৭৭ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মজা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সরকার এই ১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে ও মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যতগুলো মালিক ও কর্মচারী তাদের প্রত্যেককে সহযোগিতা দেওয়া উচিত।
তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। এটা একটা এক্সিডেন্ট। এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
সূত্র: দৈনিক দেশ রূপান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST