মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চাটখিলে আগুনে পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ন

মামুন চৌধুরী: নোয়াখালীর চাটখিল পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পৌরসভার আহম্মদ ব্যাপারী বাড়ির জয়নাল আবেদীন (হাজারীর) বসতঘর ও গ্যারেজে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জয়নাল আবেদীন হাজারীর ছেলে জাহাঙ্গীর আলমের থেকে জানা যায়, ২অক্টোবর (রবিবার) রাত আনুমানিক তিনটায় সবাই যখন গভীর ঘুমে নিমজ্জিত ঠিক ঐ সময় গ্যারেজ রুমের পাশের রুমে থাকা লোকজন আগুনের সুত্রপাতের টের পায়।
তৎক্ষণিক তারা চিৎকার শুরু করলে বাড়ির সবাই ঘুম থেকে উঠে কোন মতে প্রাণে বেঁচে যায়।মুহূর্তে আগুনের লেলিহেন শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের দুইটি টিম ছুটে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও ইতোমধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘর, ১টি গ্যারেজ ও বসতঘরে থাকা সকল প্রকারের আসবাবপত্র ফ্রিজ, টিভি,জামা কাপড় নগদ টাকা এবং গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা, খামারে থাকা অনেক গুলো কবুতর ও একটি গরু সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।
জাহাঙ্গীর আরো জানান,তার ছোট ভাই আলমগীর হোসেনের দক্ষিণ কোরিয়া যাওয়া সকল প্রকারের কাগজপত্র পাসপোর্ট পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় এখন তার কোরিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ইমরানুল হক ভূঁইয়া শোক প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা করার সুযোগ হয় তবে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST