বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মাদকসেবনে বাঁধা দেয়ায় বাবা-মাকে মারধর: দুই ভাইয়ের কারাদণ্ড

Reporter Name / ৯৬০ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
অভিযুক্ত দুই ভাই

মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিলে মাদকসেবন করে বাবা-মাকে মারধরের দায়ে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২) নামে দুই ভাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
দণ্ডপ্রাপ্তরা ওই বাড়ির মো. নুরুল আমিনের ছেলে।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর করা এবং মাদক সেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ ও মাদকসেবনে বাঁধা দেয়ার অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক মো. সামছুল আলম ও জ্ঞান দত্ত চাকমাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST