শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সন্তানের চাকরি স্থায়ীকরন চেয়ে লক্ষ্মীপুরে পঙ্গু বাবার আকুতি

Reporter Name / ৪৬৩ Time View
Update : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে হাবিবুর রহমান নামে এক যুবকের চাকরি স্থায়ীকরন চেয়ে পঙ্গু বাবা মো. আরশাদ হোসেন আকুতি জানিয়েছেন।
ছেলের চাকরি স্থায়ীকরন চেয়ে রোববার বিকেলে প্রায় ২ ঘন্টা তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
হাবিবুর রহমান লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন।
আরশাদ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের হাজি বাড়ির বাসিন্দা।
আরশাদ হোসেন জানান, তার সংসারে তিন ছেলে মেয়ে। হাবিবুর রহমান তার বড় ছেলে। ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাচ্ছেন।
করোনাকালীন হাবিবুর রহমানের চুক্তিভিত্তিক চাকরিটি হয়। সংসারে অনেক খরচ। যে কয় টাকা বেতন পায়, তা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য। ছেলের চাকরিটি স্থায়ীকরন হলে তাকে আর ভিক্ষাবৃত্তি করতে হবে না।
আরশাদ বলেন, আমি এলাকায় ভিক্ষা করি না। এলাকার মানুষের কাছে ভিক্ষা চাইতে লজ্জা লাগে। এজন্য নোয়াখালীর চাটখিল এলাকায় গিয়ে ভিক্ষা করি। প্রধানমন্ত্রীর দয়ায় আমি প্রতিবন্ধী ভাতা পাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছি, তিনি যেন আমার ছেলের চাকরিটি স্থায়ী করে দেন। ছেলের চাকরি স্থায়ীকরন হলে আমার সংসারে দুঃখ লাঘব হবে।
হাবিবুর রহমান বলেন, ২০২২ সালের ১৩ নভেম্বর আমি ক্লিনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পায়। আগামি জুনে চুক্তির মেয়াদ শেষ হবে। চাকরিটি চলে গেলে আমি অসহায় হয়ে পড়বো। সংশ্লিষ্টদের কাছে আকুতি জানাচ্ছি, যেন আমার চাকরিটি স্থায়ীকরন করে দেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে হাবিবুর রহমানকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী তিনি চাকরি করছেন। তার চাকরি স্থায়ীকরন করা হবে কি না তা মন্ত্রণালয় জানেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST