বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গাছের সাথে শত্রুতা !

Reporter Name / ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ন
Exif_JPEG_420

মামুন চৌধুরী: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের গোপাইরবাগে প্রবাসী মোশাররফ হোসেনের ক্রয়কৃত সম্পতিতে কয়েক বছর পূর্বে রোপন করা অনেকগুলো গাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
প্রবাসী মোশাররফ হোসেন জানান, তিনি জায়গাটি গত ৪ বছর আগে ক্রয় করেন। জমিতে মাটি ভরাট করে গত ৪ বছর ধরে পর্যায়ক্রমে এ আমি বিভিন্ন রকম গাছের চারা রোপন করে আসছি। নারিকেল ও সুপারী গাছের চারাগুলো অনেক বড় হয়ে উঠছিল। কিন্তু সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে আমার গাছগুলো কেটে দিয়েছে।
রাতের আঁধারে প্রবাসীর গাছ কাটার খবর পেয়ে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, স্থানীয় ইউপি সদস্য হিরন ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে প্রবাসী মোশাররফ হোসেন জানান ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন এ বিষয়ে শুনেছি মৌখিকভাবে । অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST