বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

Reporter Name / ২৫০ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে শহরের বঙ্গতাজ অডিটোরামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়। তবে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, যেই ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় সে ঋণ পরিশোধ কর হয়েছে। ঋণ পরিশোধের বিষয়টি ব্যাংক কর্মকর্তারাও নির্বাচন কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।
তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তিনি ঋণখেলাপি। সেজন্য তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST