বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাটখিল স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

মামুন চৌধুরী:
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে নোয়াখালী জেলার চাটখিল সোনাইমুড়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন।
সোমবার সকাল ৯ টায় চাটখিল উপজেলা স্মৃতিসৌধে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জনগণের মনোভাব বুঝতে পেরে ১৬ই ডিসেম্বর দীপ্ত কন্ঠে স্বাধীনতা ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫ই আগস্ট-২০২৪ এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সাঙ্গপাঙ্গসহ ভারতে পালিয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্র ব্যবস্থা কি হবে সে লক্ষ্যে জনগণের কল্যাণে ৩১ দফা ঘোষণা করেছে।
ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ সুযোগ দেয় এবং যদি আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুর নবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক (ভিপি), উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবুল, চাটখিল উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব সৈয়দুর রহমান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এজিএস জাহাঙ্গীর খান রাসেল, চাটখিল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, উপজেলা ছাত্রদল নেতা রাকিব, ফরিদ খান, সৌরভ, অশ্রু বিন্দুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST