বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

মাদারীপুরে বাস খাদে : নিহত বেড়ে ১৭

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ২:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে সবশেষ খবর অনুযায়ী ১৭ জন নিহত হয়েছেন। মাদারীপুরের পুলিশ সুপার মো: মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো: মাসুদ আলম জানান, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে সড়কের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো: মোফাজ্জেল হক জানান, দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র: দৈনিক নয়া দিগন্ত অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST