শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

রায়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১২:০২ অপরাহ্ন

জহিরুল ইসলাম টিটু:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের জনতা বাজার নামক স্থানে (ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক) মোটরসাইকেল-সিএনজি’র  মুখোমুখি সংঘর্ষে তানিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সোয়া একটায় ভূঁইয়া রাস্তা (জনতা বাজার) হইতে মোটরসাইকেলযোগে রায়পুর যাওয়ার পথে (ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক) বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ তানিম রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা ছুটাছুটি করে তাকে খাল থেকে তুলে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় ছেলেটির ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি খালের পানিতে পড়ে থাকতে দেখা যায় এবং ব্যাটারি চালিত সিএনজিটি দুমড়ে মুছড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তবে, সিএনজি চালক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানায় স্থানীয়রা।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জু ছেলেটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদরে প্রেরণ করলে পথিমধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায় নিহত ছেলেটির নাম তানিম, বয়স ২১ বছর। সে রায়পুর বুলেট মাইকের সত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST