বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সাভারে মহাসড়কের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার

Reporter Name / ৪০৯ Time View
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন মহাসড়কের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। ইমাম হোসেন (৪৬) নামের ওই ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি থানার ভালুকগাড়ি গ্রামের বাসিন্দা।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুরে স্থানীয় লোকজন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন মহাসড়কের পাশের ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাঁরা আশুলিয়া থানা-পুলিশকে জানান। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে নিহত ব্যক্তির ভাই মোমিনুল ইসলাম থানায় এসে লাশ শনাক্ত করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে হত্যাকারীরা। তাঁর পরনে লুঙ্গি ও শীতের পোশাক ছিল। নিহত ব্যক্তির ভাই থানায় এসেছেন। তাঁর সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST