মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

স্ত্রীর আঘাতে প্রবাসীর মৃত্যুর অভিযোগে স্ত্রী-কন্যা ও পুত্রবধূসহ আটক ৩

Reporter Name / ৪১৭ Time View
Update : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী কোহিনুর বেগমের বাঁশের আঘাতে স্বামী আবুল বাশারের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ স্ত্রী কোহিনুর বেগম, কন্যা রাফা (১৫) ও পুত্রবধূ দিফাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ঐদ্বারা-দিঘির পাড় সংলগ্ন ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন।
নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও তিনি দীর্ঘসময় সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল বাশার ৫/৬ বছর আগে ওমান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে পরকীয়াসহ টাকা পয়সার হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে আবুল বাশারের স্ত্রী কোহিনুর বেগমের পরকীয়া সম্পর্কের বিষয়টি নিয়ে তাদের সংসারে সবসময় ঝগড়াঝাটি হতো বলে জানালেন স্থানীয় ও বাড়ির লোকজন।
আবুল বাশারের ভাতিজা মোঃ বাহার জানান, আজ মঙ্গলবার সকালে স্ত্রী কোহিনুর বেগম স্বামী আবুল বাশারকে পাশের বাড়ি থেকে ধান আনতে বলায় স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করে। আঘাতে আবুল বাশার জ্ঞান হারিয়ে ফেলেন। আহতাবস্থায় আবুল বাশারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্যআবুল বাশারের স্ত্রী, কন্যা ও পুত্রবধূকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST