শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর স্মরণে দুআ ও ইফতার অনুষ্ঠান

Reporter Name / ৭৩৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
আল্লামা লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর স্মরণে দুআ ও ইফতার অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর দি ওয়ান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আল্লামা লুৎফর রহমান এর বড় ছেলে আবু সাঈদ মাহমুদ রিয়াজ এর সভাপতিত্বে এবং আল্লামার ছোট ছেলে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সালমান মুহাম্মদ আম্মার এর সঞ্চালনায় উক্ত দুআ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন (রাহি:) এর সুযোগ্য সন্তান আলহাজ্ব শামীম সাঈদী ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সাদিকুর রহমান আযহারী ।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা গোলাম কবির আযহারী, তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান, সেইফ কমিউনিটি গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাছান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা শরফুদ্দীন তাহের, মাওলানা মারুফ বিল্লাহ এবং মাওলানা আব্দুল কাদের নাঈমসহ বহু উলামায়ে কিরাম ।
অনুষ্ঠানের প্রধান ‌অতিথি শামীম সাঈদী আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর স্মৃতিচারণ করে বলেন যে, আল্লামা লুৎফর রহমানের মতো বহু প্রতিভার অধিকারী দায়ী ইলাল্লাহ সচরাচর জন্ম হয় না ।
নির্লোভ, নিরহঙ্কার এবং অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত এই আলেমে দ্বীনের রেখে যাওয়া নসিহাহ যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি ।
প্রধান আলোচক আল্লামা সাদিকুর রহমান আযহারী বলেন, আল্লামা লুৎফর রহমান (রাহি:) যেভাবে ছোটদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে ধারন করে রেখেছেন , যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আগলে ধরতেন এমন অভিভাবক আমরা আর কবে পাবো জানি না ।
আল্লামার রেখে যাওয়া আলোচনার যে বিশাল ভান্ডার রয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আলোচনাগুলো সংরক্ষণ করে ধারাবাহিকভাবে মুসলিম উম্মাহর কাজে যেন লাগাতে পারে কর্তৃপক্ষের কাছে আমি সে অনুরোধ করে যাচ্ছি ।
আল্লামা লুৎফর রহমান এবং আল্লামা সাঈদী হলেন জাতির সম্পদ । আমরা এই সম্পদের যেন যথাযথ মর্যাদা দিতে পারি । আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন ।
আল্লামা গোলাম কবির আযহারী বলেন, আল্লামা সাঈদী এবং আল্লামা লুৎফর রহমান কখনো কন্টাক্ট করে মাহফিল করতেন না । তাঁরা ছিলেন আমাদের মডেল । তাদের সে ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST