বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

গয়েশ্বরসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ৫:২২ অপরাহ্ন

বিডি প্রেস অনলাইন:
রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আরো ৫০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। মামলার বাদি নিউ মার্কেট থানার এসআই সবুজ মিয়া।
নিউমার্কেট থানার অফিরাস ইনচার্জ (ওসি) শফিকুল গনি সাবু জানান, মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৪৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের হামলায় পুলিশবক্স ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মামলার বাদি।
এই সংঘর্ষের ঘটনায় ১০ থেকে ১৫ জন বিএনপি নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছিল দলটির নেতারা। এই ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিল বলে দাবি করে পুলিশ।
এদিকে এর আগে, রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
সূত্র: দৈনিক নয়া দিগন্ত অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST