বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

তপসিলকে স্বাগত জানিয়ে রামগঞ্জে আনোয়ার খান এমপির উদ্যোগে আনন্দ মিছিল

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের উদ্যোগে আয়োজিত মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আজ বুধবার বিকেলে রামগঞ্জ শহরের বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনাপুর বাজার প্রদিক্ষণ করে।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন খান, সোহেল পাটওয়ারী, জাবেদ হোসেন, শামছুল ইসলাম সুমন, ফয়েজুল্লাহ জিসান, মিজানুর রহমান, জাহিদ মির্জা, সাবেক চেয়ারম্যান মজিবুল হক মুজিব, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কামাল হোসেন ভূঁইয়া, যুগ্ন-আহবায়ক জিএস নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST