মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

নতুন পরিকল্পনায় চীনের জীববৈচিত্র্যের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

শিশির: / ১৮৮ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশ করেছে চীনের ‘জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল ও কার্যক্রম পরিকল্পনা, ২০২৩- ২০৩০’।

পরিকল্পনায় নতুন যুগে চীনে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল নির্ধারণ করা হয়েছে এবং এক্ষেত্রে সবধরনের হুমকি মোকাবিলা, জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার ও ভাগাভাগি, জীববৈচিত্র্যের প্রশাসন দক্ষতার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ স্থল, অভ্যন্তরীণ জল, উপকূলীয় ও সমুদ্রে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে এবং ৩০ শতাংশ জায়গায় কার্যকর সংরক্ষণ ও ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে।

তাছাড়া, জাতীয় পার্ককেন্দ্রিক প্রাকৃতিক এলাকার আয়তন দেশের আয়তনের ১৮ শতাংশে উন্নীত করা হবে এবং স্থল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন দেশের মোট আয়তনের ৩০ শতাংশ বা তারচেয়ে বেশি করা হবে। পাশাপাশি, সামুদ্রিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন দেড় লাখ বর্গকিলোমিটারের চেয়ে বেশি হতে হবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST