বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোষ্ট: যুবকের ৩ বছরের জেল

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী-এমপিসহ কয়েকজন নেতার বিরুদ্ধে আপত্তিকর ছবি ফেসবুকে পোষ্ট করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন। দ-প্রাপ্ত ফারুক রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি বানিয়ে ফেসবুক-টিকটকে ছবি পোষ্ট দিয়ে কটূক্তি করেছেন ফারুক নামের ওই যুবক। অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ নজরুল ইসলাম (৪৫) বাদী হয়ে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ঘটনার পরপরই ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST