বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে:পররাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক: / ১৬৪ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক মজবুত থাকবে কারণ আমাদের সম্পর্ক জনগণকেন্দ্রিক এবং বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে’।

পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার ওইদিনের পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।

চীনা রাষ্ট্রদূত তাইওয়ান ও তিব্বতের মতো স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থন চেয়েছেন বলে উল্লেখ করে হোসেন বলেন, ‘বাংলাদেশ এই বিষয়ে সবসময়ই চীনকে সমর্থন করেছে এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আমি তাকে আশ্বস্ত করেছি।  ঢাকার সাথে চীন বর্তমান সম্পর্ক অব্যাহত রাখতে চায় এবং উভয় দেশের স্বার্থেই এটার ওপর জোর দেন তিনি

তিনি আরো বলেন, ‘আমি তাদের বর্তমান সহযোগিতার ধরন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছি। কেননা এটি উভয় দেশের জন্যই মঙ্গলজনক।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নতিতে চীনের সহায়তা চেয়েছেন। আলোচনাকালে  তারা চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিকাশের উপায়গুলো নিয়েও কথা বলেন।
সূত্র: আফরিন মিম,(সিএমজি বাংলা)চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST