শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

রামগঞ্জের কচুয়া থেকে সমিতির বাজার সড়কের বেহাল অবস্থা

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নম্বর দরবেশপুর ইউনিয়নের গ্রামীন অভ্যন্তরীন কচুয়া বাজার থেকে সমিতির বাজার মাত্র ৩ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে ছোট বড় হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছরেও সংস্কার কোন উন্নয়ন কাজ না হওয়ায় সড়কের এসব গর্তে পানি জমে ও অধিকাংশ সড়কে কার্পেটিং উঠে যাওয়াসহ সড়কের দুই পাশ ভেঙ্গে বর্তমানে যানবাহন চলাচল এবং পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে আজ রবিবার সকালে সড়কটি পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন এলজিইডি কতৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যক্রম নিয়ে চরম ক্ষোভ করেছেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় র্সূত্র স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার থেকে কচুয়া বাজার সড়কটি ২০০৭ইং সনে এলজিইডি অর্থায়নে দুই ধাপে ৬১লক্ষ ৩৭০টাকা ব্যায়ে সড়কটির সংস্কার কাজ করা হয়।
ঠিকাদারের অনিয়ম দুর্নীতি ও খামখেয়ালীর কারনে সড়কটি সংস্কারের এক বছরের মাথায় কার্পেটিং সম্পুর্ন উঠে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেহাল দশায় পরিনত হয়। এরপর থেকে সড়কটি সংস্কারের জন্য বেশ কয়েকবার সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে বারবার ধরনা দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
ভোগান্তির শিকার কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আবু তাহের, মোতালেব হোসেন, ডাঃ হাফেজ জানান এ সড়ক দিয়ে পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, আলীপুর উচ্চ বিদ্যালয়, মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়, পূর্ব শোশালিয়া সরকারী প্রাথকি বিদ্যালয়, কচুয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়া করে। সড়কটির বেহাল দশার কারনে বর্তমানে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে যানবাহন চলাচল দুরের কথা পায়ে হেটেও চলাচলও অনেক কষ্টকর হয়ে পড়েছ।
রামগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, আমি নতুন এসেছি। তবে যতটুকু জানি সড়কটি দীর্ঘ অনেক বছর সংস্কার না হওয়া রাস্তার দুপাশের মাটি সরে যাওয়ায় মাটির কাজ ও গাইড ওয়াল নির্মানে মোটা অংকের টাকার দরকার। চেষ্টা করবো পর্যায়ক্রমে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST