শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রামগঞ্জে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Reporter Name / ১২৯৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
খালার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে ফাতেমা আক্তার (৬) ও খালাতো বোন নাজিফা আক্তার (৭) নামের দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের বাছাড় বাড়ীতে (১১ শরীফের বাড়ী) এ করুন মৃত্যুর ঘটনা ঘটে।
আপন দুই খালাতো বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বার বার মুর্চ্ছা যাচ্ছেন ফাতেমা আক্তারের মা আফরোজা আক্তার ও নাজিফার মা আফিয়া আক্তার সুমী।
বাড়ীর লোকজন ও আত্মীয়স্বজনরা জানান, রবিবার দরবেশপুর গ্রামের বাছাড় বাড়ীতে মায়ের সাথে বেড়াতে আসে একই উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর বাংলাবাজার এলাকার মাদ্রাসা শিক্ষার্থী নাজিফা আক্তার (৭)।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বাড়ীর সবার অগোছরে খালাতো বোন ফাতেমা আক্তারসহ খেলতে গিয়ে বাড়ীর পুকুরে পড়ে যায় নাজিফা ও ফাতেমা নামের এ দুই বোন।
অনেক খোঁজাখুঁজি করেও দুই খালাতো বোনের সন্ধান মিলেনি। কিছুক্ষণ পর বাড়ীর পুকুরে নাজিফা আক্তার ও ফাতেমা আক্তারের ভাসমান দেহ দেখতে পায় বাড়ীর লোকজন।
বাড়ীর লোকজন দুই বোনকে পুকুর থেকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST