সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১:৩৫ অপরাহ্ন

সাখাওয়াত হোসেন সাকা:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রেনু মিয়া শুকানির বাড়ির বাসিন্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭৭) শুক্রবার সন্ধ্যা ৬টায় পোদ্দার বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।
(ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজেউন)। দীর্ঘ দিন থেকে তিনি হার্টের সমস‍্যায় ভুগছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার ১১ মার্চ সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া নতুন মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এবং উপ পরিদর্শক ওয়ালী উল‍্যাহর নেতৃত্বে থানা পুলিশের চৌকসদল উক্ত গার্ড অব অনার প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহাম্মদ, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা।
বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তিবর্গ ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST