মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

লক্ষ্মীপুর সদর হাসপাতালে এনএসআই’র অভিযান; ৫ দালাল আটক

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

এস এম বাবুল (বাবর):
লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধির কারণে সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বুধবার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)সহ ৫ জনকে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা।
তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST