মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST