সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া ?

Reporter Name / ৪২৭ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এদিন বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া।
বুধবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপাসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এদিকে গতকাল সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগ।
গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ‘এর আগে দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ মিলে ২৬ জন নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার সাহেবের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST