শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সোনাইমুড়িতে জননী- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name / ৩৭৬ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮:৩২ অপরাহ্ন

মামুন চৌধুরী:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার দুপুরে সোনাইমুড়ী টু চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাওর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত সিএনজি চালকের নাম মো. মানিক (৩৬)। সে রামগঞ্জ এলাকার দক্ষিণ হানুবাইস গ্রামের মরিচের ব্যপারী বাড়ীর আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাসমাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি চালক মো. মানিক সিএনজি চালিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাস চালক আরিফুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মানিক মারা যায়। পরে উত্তেজিত বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST